Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জামালপুরে আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।  সরকারি আশেক মাহমুদ কলেজের আয়োজনে রবিবার (১১ নভেম্বর) সকালে কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
এ সময় উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, মোহাম্মদ রেজাউল করিম এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাকের আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টেের উদ্ধোধনী খেলায় বাংলা বিভাগকে ৫-১ গোলে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।  এছাড়া ৪-৩ গোলে ইংরেজি বিভাগ, ১-০ গোলে ব্যবস্থাপনা বিভাগ ও ২-০ গোলে হিসাববিজ্ঞান জয়লাভ করে।
প্রথম দিনের খেলায় আজ ৮ টি দল অংশ নেয়। নকআউট নিয়মে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিয়েছে। আগামী ১৭ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জানিয়েছে আয়োজক কমিটি। আয়োজিত এই টুর্নামেন্টে কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, খেলা পরিচালনা কমিটি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।