Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আগুন জ্বালিয়ে ছাত্র-জনতার সড়ক অবরোধ

admin • 16 Jul 2025, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে আগুন জ্বালিয়ে ছাত্র-জনতার সড়ক অবরোধ

জামালপুর গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে সাধারণ ছাত্র ও জনতা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

 

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৭টার পর থেকে মেলান্দহ বাজার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়। জানা যায়, সন্ধ্যার পর থেকেই সাধারণ ছাত্র ও এনসিপি সমর্থকরা মিছিল নিয়ে মেলান্দহ বাজারে জড়ো হতে থাকেন।

 

একপর্যায়ে তারা মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এসময় বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে ও নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন। প্রায় দেড়শতাধিক আন্দোলনকারী এতে অংশ নেন।

 

তারা ‘গণতন্ত্র হত্যা বন্ধ করো’, ‘ছাত্রদের ওপর হামলা কেন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনের কারণে মেলান্দহ বাজারের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।