Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

জামালপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে অজুফা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে মেলান্দহ বাজার সংলগ্ন নাথপাড়া এলাকায় সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।

 

নিহত অজুফা ওই এলাকার হেবা মন্ডলের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন অজুফা। ভোররাতে তার ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

 

মেলান্দহ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আগুন লেগে একজন বৃদ্ধ মারা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।