Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান,২ জনের কারাদণ্ড

admin • 01 Mar 2026, 07:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান,২ জনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের হাজারিপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে কাজলাপাড়া গ্রামের মো. কাশেম (৫৫) এবং টাঙ্গাইল জেলার বল্লা গ্রামের মো. জাকির (৩৩)কে দণ্ড দেওয়া হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মো. কাশেমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

জরিমানা অনাদায়ে তাকে আরও ২০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই অপরাধে মো. জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে অতিরিক্ত ১০ দিনের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।