Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

admin • 05 Dec 2023, 11:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমির উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার নরপাড়া এলাকায় সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আমির হোসেন।

 

মঙ্গলবার রাতে একই ইউনিয়নের নরপাড়া এলাকা থেকে বাড়ি ফিরতে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আমির হোসেন রাস্তায় লুটিয়ে পড়েন। এ সুযোগে ঘাতক চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

   

এ বিষয়ে পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমির হোসেন যখন রাস্তা পার হচ্ছিলেন তখন পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন।

 

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক সরোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।