Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরের পাঁচ আসনে কে পেলেন কোন প্রতীক

admin • 18 Dec 2023, 06:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরের পাঁচ আসনে কে পেলেন কোন প্রতীক

জামালপুরের ৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) জামালপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয় ৃ জামালপুর-১,২,৩,৪ আসনের ২৬ জন প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। প্রার্থী রয়েছেন ৪ জন। কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন (গামছা), তৃণমূল বিএনপির মো: গোলাম মোস্তফা (সোনালী আশ) এ ছাড়া আওয়ামী লীগের নুর মোহাম্মদ (নৌকা),জাতীয় পার্টির এস.এম. আবু সায়েম (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

 

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল (ট্রাক), জিয়াউল হক জিয়া (ঈগল) প্রতীক পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল (নৌকা), জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) তৃণমূল বিএনপি হোসেন রেজা বাবু (সোনালী আশ) প্রতীক পেয়েছেন।

 

জামালপুর–৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। প্রার্থী ৩ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজম (নৌকা) প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টি–জাপার মীর সামছুল আলম লিপটন (লাঙ্গল), জাতীয় পার্টি জেপির মোঃ নজরুল ইসলাম (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।

 

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রার্থী ৭ জন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) আব্দুর রশিদ (ট্রাক) বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিখ মেহেদী (টেলিভিশন), তৃণমূল বিএনপি মো. সাইফুল ইসলাম (সোনালী আশ), জাতীয় পার্টির মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল)

 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল) ও আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল (নৌকা) প্রতীক পেয়েছেন।

 

জামালপুর-৫, (জামালপুর সদর) এই আসনেও ৭জন জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী ১ জন। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) প্রতীক পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেস থেকে আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম (ডাব), জাতীয় পার্টির মো. জাকির হোসেন (লাঙ্গল),জাতীয় পার্টি (জেপি) এর বাবর আলী খান (বাই সাইকেল) স্বতন্ত্র থেকে মো. রেজাউল করিম রেজনু (ঈগল), ন্যাশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম(আম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সাব্বিরুজ্জামান (একতারা) প্রতীক পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।