Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

‘জামায়াত’ প্রমাণিত না হওয়ায় ছাড়া পেলেন আ.লীগ নেতা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
‘জামায়াত’ প্রমাণিত না হওয়ায় ছাড়া পেলেন আ.লীগ নেতা

রাজধানীতে বিএনপির গণমিছিলের আগ মুহূর্তে ‘জামায়াত কর্মী’ সন্দেহে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব। তবে তাকে ছে‌ড়ে দিয়েছে পু‌লিশ। প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে ‘জামায়াত’ প্রমাণ না হওয়ায় শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দি‌কে তা‌কে ছে‌ড়ে দেয় পল্টন থানা পু‌লিশ।

 

আব্দুল মোতালেব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং একই উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমা‌নে তি‌নি উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য হি‌সে‌বে র‌য়ে‌ছেন।

 

ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আব্দুল মোতালেবের ভাই আব্দুল মান্নান, বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য মোতালেব ঢাকায় গিয়েছিলেন। তখন থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। পু‌লিশ তাকে ভু‌লে আটক ক‌রে‌ছিল।

 

এর আগে, শুক্রবার দুপু‌রে বিএনপির গণমিছিলের ঠিক আগ মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন থেকে ‘জামায়াত কর্মী’ সন্দেহে আব্দুল মোতালেবসহ তিন ব্যক্তিকে আটক ক‌রে পু‌লিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।