Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জেলার খবর

জামায়াত নেতার পায়ের রগ কেটে দিলো চাঁদাবাজরা

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
জামায়াত নেতার পায়ের রগ কেটে দিলো চাঁদাবাজরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

আবুল কালাম জানান, তার পৌরসভায় একটি মুরগি ফার্ম আছে। সেখানে রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় মো. জাফর নামে স্থানীয় এক ব্যক্তি ও কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে। প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তার ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

 

এ বিষয়ে অভিযুক্ত জাফরের মন্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের জানান, আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুহাম্মদ মজিবুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।