Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামায়াতকে দাবার ঘুঁটি বানালে নেতাকর্মীরা মেনে নেবে না : আমির

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
জামায়াতকে দাবার ঘুঁটি বানালে নেতাকর্মীরা মেনে নেবে না : আমির

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামীকে কেউ দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে সেটা দলের কোনো নেতাকর্মী মেনে নেবেন না।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে দলের আমির এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাস কোনো দলের হতে পারে না, এটা হয় জাতির; কিন্তু অনেকে তা ভুলে যায়, জামায়াতে ইসলামী তা করেনি কখনও। জামায়াত ইসলামী কোনো বিশৃঙ্খলা করতে চায় না। তবে কেউ যদি দাবার ঘুঁটি হিসেবে জামায়াতকে ব্যবহার করে, সেটা জামায়াতের কোনো একজন নেতাকর্মীও মেনে নেবে না।

জামায়াতের আমির আরও বলেন, আমরা যেটা করিনি, সেটা যদি আমাদের নাম চালিয়ে দেওয়া হয় তাহলে প্রতিবাদ করতে হবে। আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, সত্য কথা দিয়ে আপনারা সমালোচনা করতে পারেন।

ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনও এ ধরনের আচরণ বন্ধ হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের কাজ যারা করছে তাদেরও ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করতে হবে। কোনো দল বা গোষ্ঠী জুলুম করলে, ফ্যাসিবাদী আচরণ করলে জামায়াতের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই-আন্দোলন অব্যাহত রাখবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ভাষাশহীদদের প্রতি রাষ্ট্র সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, এটা জাতির জন্য লজ্জার। বিগত সরকার দলটির পছন্দের মানুষ ছাড়া সবার সঙ্গে জুলুম করেছে। শহীদদের পরিবারের সদস্যরা কষ্টে আছে।

আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিজেদের মতো করে জামায়াতনেতাদের দমন করেছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, গত বছরগুলোতে তারা জাতির সঙ্গে মশকরা করেছে। শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেয়নি।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান প্রমুখ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।