Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর

পাবনার সুজানগরে নতুন জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর। সেই দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করেন উপজেলার চর সুজানগর গ্রামে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে শ্বশুরের পাঠানো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর মো. জুয়েল হোসেন (শামীম)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের কৃষক মো. রতন প্রামাণিক তার বড় মেয়ে মোছা. রেনু আক্তারের বিয়ে ঠিক করেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম গ্রামের মো. মেছের মৃধার ছেলে ব্যবসায়ী জুয়েল হোসেন শামীমের সঙ্গে।

কনের চাচা ইসমাইল হোসেন প্রামাণিক জানান, ভাইয়ের ইচ্ছা তার আদরের বড় মেয়ের বরকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে আনবেন। এরপর মেয়েকে হেলিকপ্টারে করেই শ্বশুরবাড়িতে পাঠাবেন। এজন্য হেলিকপ্টার ভাড়া করে জামাই জুয়েল হোসেন শামীমের বাড়িতে পাঠান।

 

কনের ফুফাতো ভাই শাকিল হোসেন জানান, হেলিকপ্টারে চড়ে সোমবার দুপুরে শ্বশুরবাড়ি আসেন বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়ি ফিরে যান বর জুয়েল হোসেন শামীম। বিয়ের আড়ম্বরপূর্ণ এ আয়োজন দেখতে ও নিমন্ত্রণে আসা অতিথিসহ গ্রামের শত শত মানুষ ভিড় জমান বিয়েবাড়িতে।

 

বর জুয়েল হোসেন শামীম বলেন, ‘আমার শ্বশুর তার ইচ্ছা পূরণ করার জন্য হেলিকপ্টার ভাড়া করে আমাদের বাড়িতে পাঠান। সেই হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি এসে বিয়ে করে বউ নিয়ে ফিরে আসি।’

 

কনের বাবা মো. রতন প্রামাণিক বলেন, ‘আমার মেয়ে জন্মগ্রহণের সময় ইচ্ছা পোষণ করেছিলাম মেয়ের বিয়েতে হেলিকপ্টারে বর এনে বিয়ে দেব। আবার মেয়েকে সেই হেলিকপ্টারে শ্বশুরবাড়ি পাঠাব। সেই স্বপ্ন আমার পূরণ হলো। এখন আমি খুব খুশি।’

  সুমন/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।