জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতিভোজ (ফিস্ট) -এর আয়োজন করে প্রশাসন। এবছর ২৬শে মার্চ পবিত্র রমজান মাসের মধ্যে পড়ায় এবং ক্যাম্পাস বন্ধ থাকায় ফিস্ট আয়োজন করা সম্ভব হয়নি।
আগামী ১৩ জুলাই স্বাধীনতা দিবসের প্রীতিভোজ (ফিস্ট) অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবসের প্রীতিভোজ বিষয়ে আমরা অবগত রয়েছি, নানা ব্যস্ততার কারণে আয়োজন করা হয়ে উঠেনি। আগামী ১৩ জুলাই (রবিবার) আমরা স্বাধীনতা দিবস প্রীতিভোজ আয়োজন প্রস্তুতি নিচ্ছি। এবারের শিক্ষার্থীদের জনপ্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃর্ক ৩১৫ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর এই দুই দিবসে প্রতিটি হলে ফিস্টের আয়োজন হয়ে থাকে। দিনটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।
সোহাগ/মিরর





