Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে 'নিসচা' এর স্মারকলিপি প্রদান

Sohag Shah • 12 Mar 2025, 12:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাবিতে পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে 'নিসচা' এর স্মারকলিপি প্রদান

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর ১০ দফা সংবলিত একটি স্মারকলিপি দিয়েছেন। 

সোমবার (১০ মার্চ) নিসচা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান কে এই স্বারকলিপি প্রদান করেন সংগঠনটির সদস্যবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও নিরাপদ সড়কের নিশ্চিতে তাদের দেওয়া প্রস্তাবনা গুলো হলো— প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক্সেসিবিলিটি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে ফুটপাতের ব্যবস্থা নিশ্চিত করা, নিয়ন্ত্রিত অটোবাইক চালু ও রোড মডিফিকেশন করা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন, সড়ক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, সড়ক উন্নয়ন ও সংস্কার, পরিবেশ দূষণ রোধ, পরিবেশ বান্ধব যানবাহন ব্যবস্থা, সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

স্বারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ , প্রক্টর ও ‘নিসচা’ জাবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম নিরাপদ সড়ক চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে প্রতিনিধি-দলে উপস্থিত ছিলেন—সংগঠনটির আহ্বায়ক মো: তানভীর রহমান, সদস্য সচিব ফয়সাল আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম , সম্মানিত কার্যকরী পরিষদ সদস্য আনাস বিন আলমসহ সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

স্মারক লিপি প্রদানের পরে সংগঠনটির সদস্যবৃন্দ বলেন, আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ক্যাম্পাসের নিরাপদ পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।