Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে প্রশাসনের অভিযান

Sohag Shah • 17 Aug 2025, 03:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাবিতে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে প্রশাসনের অভিযান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক কামালউদ্দিন হলে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বের করতে রুমে রুমে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং হলের প্রভোস্ট অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম। পূর্বঘোষিত আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের সময় ক্যাম্পাসের সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখতে বিভিন্ন হলে অবস্থানরত ছাত্রত্ব শেষ হওয়া এসব শিক্ষার্থীদের হল থেকে বের করতে প্রত্যেকটি আবাসিক হলে এমন অভিযান চলবে বলে জানান তিনি। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কামালউদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সদস্য এবং অংশীজনদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, জাকসু নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের ও আবাসিক হলের নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি স্থিতিশীল রাখতে পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনকে সামনে রেখে গত ১০ আগস্ট তফসিল ঘোষণাকালে নির্দেশ দেওয়া হয়, আগামী ১৬ আগস্টের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলের ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। এ নির্দেশনা অনুযায়ী আজ কামালউদ্দিন হলে প্রাথমিক এ অভিযান পরিচালনা করে প্রাক্তন এসব শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয় হল প্রশাসন। এ সময়, হলে অবস্থানরত এসব শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে তালা ভাঙা হয়। বিভিন্ন রুম সিলগালা করা হয় এবং অনেককে আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত সময় বেধে দেয় হল প্রশাসন। এদিকে অভিযান চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়া ৪৭, ৪৮ তম আবর্তনের শিক্ষার্থীরা আসেন এবং হল প্রশাসনের মুখোমুখি অবস্থান করেন। এ সময় তারা হল প্রশাসনকে বলেন, ছাত্রত্ব শেষ হওয়া এসব শিক্ষার্থীদের একসাথে বের করা যাবে না। প্রথমে ৪৬ তম আবর্তন, পরে ৪৭ তম এবং এরপর ৪৮ তম আবর্তনকে বের করতে হবে। তারা আরও বলেন, আমরা জানি এখনও এই হলে ৩৯-৪০ আবর্তনের অনেক শিক্ষার্থীরা রয়েছেন। আমাদের বের করার পর আপনারা কি লিখিত দিতে পারবেন, আপনারা আর কোনো অছাত্র হলে উঠতে দিবেন না? আর অবৈধভাবে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করবে না?   সার্বিক বিষয়ে কামালউদ্দিন হলের প্রভোস্ট অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে কামালউদ্দিন হলে অবস্থানরত ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করে দিচ্ছি। আমরা আজকে তাদের রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত রুমে অবস্থান করতে নির্দেশনা দিয়েছিলাম। এখন আমরা রুমে রুমে গিয়ে যাদের পেয়েছি তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন আগামীকাল সকাল ১০ টার মধ্যেই তারা হল ত্যাগ করবেন। তিনি আরও বলেন, যেসব রুমে আমরা কাউকে পাইনি সেসব রুমের তালা ভেঙ্গে রুমগুলো সিলগালা করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ৫৪ তম আবর্তন প্রবেশ করবে। এ বিষয়ে তিনি বলেন, নতুন একটি ব্যাচ আসবে। তাদের প্রত্যেককে নিজেদের সিট নিশ্চিত করতে আমরা আমাদের ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বের করছি। এছাড়াও আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোর সার্বিক পরিবেশ যেনো স্থিতিশীল থাকে, এ জন্য সাধারণ শিক্ষার্থীদের দাবি মোতাবেক পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে এ অভিযান পরিচালিত করেছি এবং আগামী দিনগুলোতে অন্যান্য হলে এ অভিযান পরিচালিত হবে। আমি আমাদের প্রিয় শিক্ষার্থীদের কাছে এ ব্যাপারে তাদের সহযোগীটামূলক মনোভাব প্রত্যাশা করছি।   সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।