Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

admin • 30 Aug 2022, 12:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন  নব নির্বাচিত ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু।    মঙ্গলবার  সকালে  পুষ্পস্তবক অর্পণের সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, ডেপুটি স্পিকারের নির্বাচনী এলাকা বেড়া উপজেলা পৌর মেয়র এস এম আসিফ শামস্ রঞ্জন, পাবনা আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাভার আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এরপর তিনি সাভারে সিআরপি হাসপাতালে চিকিৎসারত স্বাধীনতা উত্তর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, ডাকসু সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামাকে দেখতে যান।   সেখানে তিনি তার কাছে কিছুক্ষণ অবস্থান করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন। সুত্র: বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।