Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী বীর শহিদদের স্মরণ করেছে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা বুকে নিয়ে শহিদদের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

 

পরে একটি র‍্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদরাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করছেন স্থানীয়রা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মরণে কোরআন খতম, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে মারকায উমর (রা.) মাদরাসা। তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

 

মাদরাসার সহকারী শিক্ষক মো. নাদের চৌধুরী বলেন, আজকের আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহিদ ও ২৪ এর বিপ্লবীদের স্মরণ করা হয়েছে। এসব ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি।

এ ব্যাপারে মাদরাসার শিক্ষা পরিচালক কে এম বেলাল পাটোয়ারী বলেন বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতিবছর এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।