Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয় জেলার খবর

জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

বগুড়ায় বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টানাতে গিয়ে এক ব্যক্তি পা পিছলে বৈদ্যুতিক তারের উপর পড়েন। এ সময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি থানার এসআই খোকন চন্দ্র দাস জানান।

নিহত ২৭ বছর বয়সী শাফি রহমান ওই গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

আর আহত অবস্থায় মাহফুজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এসআই খোকন চন্দ্র বলেন, দীঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা টাঙাতে মসজিদের ছাদে ওঠেন।

সেখানে লোহার রডের সঙ্গে পতাকা বাঁধতে গিয়ে হঠাৎ করে পা ফসকে পাশে থাকা বৈদ্যুতিক তারের উপর পড়ে বিদ্যুতায়িত হন মাহফুজার।

এ সময় শাফি বাবাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান বলে জানান খোকন।

তিনি বলেন, শাফির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত মাহফুজারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।