Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জাতির পিতার সমাধিতে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জাতির পিতার সমাধিতে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়।

 

সোমবার (২৯ মে) বঙ্গবন্ধুর সমাধিতে উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইমান আলী, সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ বিশ্ববিদ্যালয়ের অন্য সিন্ডিকেট সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, বাঙালির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির সৃষ্টি হতো না। এ অঞ্চলের মানুষের জীবনমানের কোনো উন্নয়ন হতো না। অনগ্রসর জনগোষ্ঠীর ছেলেমেয়েরা কখনোই উচ্চশিক্ষার সুযোগ পেত না। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধা নিবেদন।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন ও আদর্শ ধারণ করে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। দেশ ও মানুষের কল্যাণে এ যাত্রা অব্যাহত থাকুক, সেই প্রত্যাশা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।