Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জর্জকে হারিয়ে এমপি হলেন আব্দুর রউফ

admin • 08 Jan 2024, 12:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জর্জকে হারিয়ে এমপি হলেন আব্দুর রউফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

 

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর ভোট গণনা শুরু হয়।

 

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা ) আসনের ১৪৮টি কেন্দ্রের মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী হয়েছেন আব্দুর রউফ। ১৪৮টি কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৯৮ হাজার ৪১ ভোট এবং নিকটতম নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১টি ভোট। ১৭ হাজার নয়শত ত্রিশ ভোটে র ব্যাবধানে তিনি নৌকার প্রার্থীকে পরাজিত করেন । নির্বাচনে সংসদ সদস্য পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

উল্লেখ্য, কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। ২০১৪ সালে কুষ্টিয়া -৪ আসনের সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সংসদ সদস্য়ে নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।