Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জরায়ুমুখে ক্যান্সারের টিকা শুরু সেপ্টেম্বরে

admin • 07 Aug 2023, 06:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জরায়ুমুখে ক্যান্সারের টিকা শুরু সেপ্টেম্বরে
নারীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকা দেওয়া শুরু হবে আগামী সেপ্টেম্বরে। সোমবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়েএ ক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান' সম্পর্কিত বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।