Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

admin • 04 Nov 2024, 10:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচপায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোবরচোপা প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে।

   

বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন গোবরচোপা স্কুল গেটের সামনে দাঁড়ান। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে আটটি ককটেল নিক্ষেপ করেন তারা।

   

তার মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। বাকি ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারিনি পুলিশ।

   

এ দিকে বিস্ফোরণের ঘটনার পর আওয়ামী লীগকে দায়ী করে বিচার দাবিতে তাৎক্ষণিক মিছিল করেছে স্থানীয় বিএনপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।