Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জয়পুরহাটে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

admin • 17 Dec 2022, 08:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জয়পুরহাটে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবি’র উদ্যোগে এলাকার ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় ব্যাটালিয়ন চত্তরে এসব শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: রফিকুল ইসলাম।

 

বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় নারী পুরুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেওয়া হচ্ছে।

 

এ সময় তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবানও জানান।

   

অন্যদিকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মাঝে শান্তিপূর্ণ স¤প্রীতি বজায় রাখতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএসএফ সদস্যদের জন্য মিষ্টি উপহার পাঠিয়েছে বিজিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।