Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জয়পুরহাটে ধানখেতে পড়েছিল কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ

admin • 06 Oct 2023, 04:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জয়পুরহাটে ধানখেতে পড়েছিল কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ

জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলেজছাত্রের গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল।

আজ শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

কলেজছাত্র সৌরভ হোসেন উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

ওসি জাহিদুল হক জানান, কলেজছাত্র সৌরভ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে বড় মোহাম্মদপুর গ্রামের ধানখেতে সৌরভের মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, কলেজছাত্রের গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।