Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জয়পুরহাটে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

admin • 17 Dec 2023, 07:34 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জয়পুরহাটে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল পাকুরতলী বাইপাস মোড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল পাকুরতলী বাইপাস মোড়ে নুর ইসলামের দোকানের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর বলেন, পুরানাপৈল এলাকা থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় পঞ্চাশ বছর বয়সী মুখে দাড়িওয়ালা ওই ব্যক্তির পরনে প্যান্ট ও জ্যাকেট ছিল।

 

তিনি আরও জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত ও মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।