Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জমি সংক্রান্ত বিরোধ,ভাতিজার হাতে চাচা খুন

admin • 03 Mar 2023, 09:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জমি সংক্রান্ত বিরোধ,ভাতিজার হাতে চাচা খুন

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভাতিজার বিরুদ্ধে। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামে ঘটে এ ঘটনা ঘটে ।

 

নিহত সাজ্জাদ হোসেন সাজু (৩৮) ওই গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে। অভিযুক্ত নাঈম নিহতের বড় ভাই ইসমাইলের ছেলে।

 

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সাজুর সঙ্গে তারই বড় ভাই ইসমাইলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সিরাজউদ্দিন মৃত্যুর আগে তিন শতাংশ জমি স্ত্রী ছালেহা বেগমকে (৭০) রেজিস্ট্রি করে দিয়েছিলেন।

 

সিরাজের মৃত্যুর পর বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলের সাজু মায়ের দেখাশোনা করলেও মেজো ছেলে ইসমাইল কোনো খবর রাখে না। এ কারণে ছালেহা বেগম তার বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে স্বামীর দেওয়া তিন শতাংশ জমি সমান ভাগে রেজিস্ট্রি করে দেন। আজ সকালে ওই ফসলি জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে বড়ভাই ইসমাইল, ভাবি কুহিনূর ও ভাতিজা নাঈমের সঙ্গে বাগ-বিতণ্ডা হয় সাজুর।

 

এক পর্যায়ে নাঈম তার চাচা সাজুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে পড়ে যান। এ সময় সাজুর স্ত্রী ও সন্তানরা ডাক-চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, শাশুড়ির দেওয়া জমিতে চাষ করতে গেলে ভাসুর ইসমাইল ও তার ছেলে নাঈম, স্ত্রী কুহিনূর আমাদের খুন করে ফেলবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আজ তার বাস্তব প্রমাণ হলো।

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।