Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জমিসংক্রান্ত বিরোধে যুবকের বিশেষ অঙ্গ কর্তন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জমিসংক্রান্ত বিরোধে যুবকের বিশেষ অঙ্গ কর্তন

নারায়ণগঞ্জের বন্দরে বেঁজেরগাঁও এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জয়ন্ত বিশ্বাস (৩৪) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের  অভিযোগ পাওয়া গেছে। এ সময় জয়ন্তের চিৎকার শুনে তার চাচাতো ভাই সজল বিশ্বাস (২৮) ও হৃদয় বিশ্বাস (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে জয়ন্ত বিশ্বাসের ছোট ভাই শান্ত বিশ্বাস বাদী হয়ে সোমবার রাতে সিফাত উল্লাহ, হোসাইন, হালিম, হাসিবুল্লাহসহ ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থানার বেঁজেরগাঁও এলাকার জ্যোতির্ময় বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাসদের সঙ্গে একই এলাকার জাকারিয়ার ছেলে সিফাত উল্লাহ ও হোসাইনদের দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ জাকারিয়ার দুই ছেলে সিফাত উল্লাহ ও হোসাইনসহ তাদের সহযোগীরা বিভিন্ন সময়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধমকি দিয়ে আসছিল।

গত বৃহস্পতিবার সিফাত উল্লাহ ও তার ছোট ভাই হোসাইন দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শান্ত বিশ্বাসের বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় জয়ন্ত বিশ্বাস গালাগালি করতে নিষেধ করলে তারা জয়ন্তকে বেদম পিটিয়ে আহত করে ও তার বিশেষ অঙ্গ কর্তন করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।