Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবি ছাত্রী হলের নতুন প্রভোস্ট হলেন অধ্যাপক আঞ্জুমান আরা

admin • 07 Nov 2024, 10:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জবি ছাত্রী হলের নতুন প্রভোস্ট হলেন অধ্যাপক আঞ্জুমান আরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসাবে দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসাবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে দুই বছরের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরাকে নিযুক্ত করা হলো।

   

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ ১০ নভেম্বর থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

   

উল্লেখ্য , গত ১৯ সেপ্টেম্বর ছাত্রী হল প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন। পরবর্তীতে ২৭ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পান

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।