Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি সৌরভ ,সম্পাদক মনির

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি সৌরভ ,সম্পাদক মনির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ”- ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্হাপনা ও আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সৌরভ ইসলাম মৃধা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব। শনিবার (১৬ নভেম্বর) উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: সামিউল আলিম,রাহুল ইসলাম, ইব্রাহিম জাবিউল্লাহ, সুমাইয়া সুলতানা । যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন: ফারহানা আনিকা, শাহাদত হোসেন, সায়মা আমিন ওমি, শামীম শেখ, মোহাম্মদ নয়ন ।

সহসাধারণ সম্পাদক: চান মিয়া, বরকত উল্লাহ তুরাগ, মিরাজ হোসেন খান, মো. শরীয়াতুল্লাহ, মো. হাসান। প্রধান উপদেষ্টা ফয়সাল আহমেদ বলেন- ‘সকলের অংশগ্রহণে, মিলেমিশে কাজ করবে প্রিয় জেলাকল্যাণ। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয় , প্রচার সম্পাদক : বিল্লাল ও দপ্তর সম্পাদক হিসেবে মো:জাকির দায়িত্ব পালন করবেন।’

নবনির্বাচিত সভাপতি মো: সৌরভ বলেন- ‘অশেষ কৃতজ্ঞতা,ধন্যবাদ ও ভালবাসা জ্ঞাপন করছি সকলের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, যারা মনে করেছেন আমি এই পদের যোগ্য। উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী, সিনিয়র, জুনিয়র সকলের অকৃত্রিম ভালবাসা।

আমি আমার শ্রম,মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা দিয়ে সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে সকলের দোয়া চাই’

সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ‘জন্মভূমি শরীয়তপুর আমার কাছে সবসময়ই আবেগ, অনুভূতি ও ভালোবাসার এক পরম নাম ৷ কারণ এই নামে আমি মা ও মাটির গন্ধ পাই। আমাকে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সন্মানিত উপদেষ্টাবর্গ ও সংশ্লিষ্ট সকলকে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত কমিটি ভেঙে গেলে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা এ কমিটি গঠন করেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।