জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান পিয়াস এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী হৃদয় হোসেন রানা মনোনীত হয়েছেন।
সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সমন্বিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। ৭০ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন: ফাল্গুনি আহমেদ, মেহেদী হাসান সাব্বির, মিথিলা মিথি, দেওয়ান জয়, রবিউল ইসলাম, ফারুক সরদার, নাজমুস সাকিব রাহাত, শাহনেওয়াজ পাপ্পু, শামিম আফ্রিন, মাসুদ রানাসহ অন্যান্যরা।
যুগ্ম-সাধারণ হিসেবে আছেন মোঃ নাইম হোসেন, হাসিবুল ইসলাম, সানজিদা সাঈদ, এস. এম. শরিফুল ইসলাম, আশিকুর রহমান পবিত্র এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সামিউল ইসলাম সামি, নুসরাত সেতু, মিরাজ আহসান, আবিদা সুলতানা আলিফ, ইনতেসার আব্দুল্লাহ মাহি, আফ্রিন কাজী, মারিয়া ইসলাম মায়া, রুদ্র শাহরিয়ারসহ অন্যান্যরা।
নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান পিয়াস বলেন, প্রায় ২০০ বছরের প্রাচীন ইতিহাস-ঐতিহ্য সম্মৃদ্ধ আমাদের পাবনা জেলার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বর্তমানে জবিতে অধ্যয়নরত আছে। আমি তাদের সার্বিক কল্যাণে কাজ করবো। একাজে আমি উপদেষ্টা মন্ডলিসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।





