Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

জবিস্থ ঢাকা জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে শিহাব-তানভীর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জবিস্থ ঢাকা জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে শিহাব-তানভীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত বৃহত্তর ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাবুল আলম প্রান্ত কে সভাপতি এবং শাকিল আহমেদ তানভীর কে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) ঢাকা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টাদের স্বাক্ষরে কমিটি ঘোষিত হয়।

 

নবনির্বাচিত সভাপতি শিহাবুল আলম প্রান্ত ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তানভীর নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ১৬ ব্যাচের শিক্ষার্থী। এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন : আদনান রহমান, আহমেদ মাশফিক, আতিক উজ্জামান, মোঃ ফয়সাল আহমেদ, আসিফ আলম।

 

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন: আবু বকর সম্পদ, ইমরান আলী নাবিল, ইয়াসিন আরাফাত, রিয়াজুর রহমান সানোয়ার, তায়েবা আক্তার মিম। এছাড়াও দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তাকিম। নবিনিযুক্ত সভাপতি শিহাবুল আলম প্রান্ত বলেন, ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ বরাবরই সাধারণ ঢাকাস্থ শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত ছিলো।

 

পূর্বে বিশ্ববিদ্যালয় জেলা ছাত্রকল্যাণ গুলো হয়ে উঠেছিলো জেলাভিত্তিক ছাত্রলীগের কমিটি। বিপ্লব পরবর্তী সময়ে দেশ পুর্নগঠনের মাধ্যমে জেলা ছাত্রকল্যাণ সত্যিকার অর্থেই কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন হয়ে উঠবে এই প্রেরণায় আমরা এগিয়ে যাবো।

 

নবনিযুক্ত সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি সকল শিক্ষার্থীদের নিয়ে ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যদের দিকনির্দেশনায় এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে দূর্বার গতিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।