Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে অধ্যাপক ফারুক

admin • 29 Sep 2024, 08:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে অধ্যাপক ফারুক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন পরিবহন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পান।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ২ বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।

আরও বলা হয়, ২৯ সেপ্টেম্বর ২০২৪ হতে এ আদেশ কার্যকর হবে এবং এ সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১১ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।