Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
ক্যাম্পাস

জবির নতুন রেজিস্ট্রার ড. শেখ গিয়াস উদ্দিন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জবির নতুন রেজিস্ট্রার ড. শেখ গিয়াস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন। তিনি পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুযোগ-সুবিধা পাবেন।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন প্রশাসনের নানা হয়রানি শিকার হয়েছিলেন। এমনকি বিভাগের চেয়ারম্যান পদ নিয়েও পোহাতে হয়েছিল ঝামেলা।

 

উল্লেখ্য, গত ১১ আগষ্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলামের পদত্যাগের পর ১৪ আগস্ট থেকে ডেপুটি রেজিস্টার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব দেয়া হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।