Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্যাম্পাস

জবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

 জবি প্রতিনিধি:

মেসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী সংঘবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নয়ন ইসলাম ও তার সহপাঠী পার্থ সাহার উপর অতর্কিত হামলা চালিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র প্রদান করেছেন।

 

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে এ হামলার ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোঃ নয়ন ইসলাম বলেন, গতকাল রাতে মেসের কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে মার্কেটিং বিভাগের ১৮ তম ব্যাচের মুনিতুর রহমান মেসে সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করে।

 

আমি ওকে সিনিয়রদের সাথে সংযত আচরণ করার কথা বলি। সে তখন আমাকে বলে আমি এভাবেই কথা বলবো, কি করবেন করেন। কথার এক পর্যায়ে সে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

 

তিনি আরও বলেন, গতকাল রাতের ঘটনা সমাধানের নাম করে আজ দুপুর ২টায় আমাকে শান্ত চত্ত্বরে ডেকে নিয়ে মুনি(১৮ ব্যাচ), আলামিন সজিব(১৬ ব্যাচ), অনিক(১৭ ব্যাচ), জামিল(১৭ ব্যাচ)সহ ২৫-৩০ জনের একটি টিম সর্বসম্মুখে আমার এবং আমার বন্ধু পার্থের উপর অতর্কিত হামলা চালায়।

 

এবিষয়ে জানতে প্রতিবেদক অভিযুক্ত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে তারা কোন কথা বলতে রাজি হননি। এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।