Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ক্যাম্পাস

জবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় চট্টগ্রাম জেলা ছাত্র-কল্যাণ পরিষদের হেল্পডেস্ক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় চট্টগ্রাম জেলা ছাত্র-কল্যাণ পরিষদের হেল্পডেস্ক

আরাফাতুল হক চৌধুুরী, জবি প্রতিনিধি:

সম্পন্ন হলো গুচ্ছের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২ টায়। পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হেল্পডেস্ক বসায় জবির চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

শুক্রবার (৩রা মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাাকায় এই হেল্প ডেস্ক স্থাপন করেন জবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের তথ্য সহায়তা, টোকেনের মাধ্যমে বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখা, বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

তীব্র রোধ ও গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা শতাধিক ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক চমৎকার নজির স্থাপন করে এ সংগঠনটি। পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতায় ছিল জবির এই সংগঠনের সদস্যবৃন্দ।

চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ জবির পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প-ডেস্ক বসানো হয়েছে। আমরা হেল্প ডেস্কে মূলত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের তথ্যসেবা দিয়ে থাকি। এর পাশাপাশি হেল্প ডেস্কে আমরা মোবাইল, ঘড়ি, ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যা পরীক্ষার হলে বহন করা যায় না, তা জমা রাখি।

তিনি আরও বলেন, বিগত ২৭ এপ্রিল বিজ্ঞান অনুষদের পরীক্ষার দিন আমাদের হেল্পডেক্স বসেছিলো এবং আগামী ১০ মে গুচ্ছ 'সি' ইউনিটের পরীক্ষার দিনেও আমাদের সংগঠন থেকে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত সেবা দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অনিন্দিতা পাল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন, প্রচার সম্পাদক মইন উদ্দীন, অর্থ সম্পাদক ইমন আহমেদ এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবরার হাবিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।