পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। একইসাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন ও (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম।
রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটায় প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, উপাচার্য সহ আমি এবং প্রক্টর সবাই পদত্যাগ করেছি। তাঁরা আমাকো হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছে। আমি আগামীকাল সকালে বিশ্ববিদ্যালয় গিয়ে পদত্যাগপত্রটি অফিসে দিয়ে আসব।
এর আগে, গত ৩০ নভেম্বর ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য ও প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম পিএইচডি।





