Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০টি আসন বাড়ছে

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০টি আসন বাড়ছে

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের আসন সংখ্যা বাড়ছে ৫০টি। বিজ্ঞান, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ও চারুকলা অনুষদের বিভাগে এই ৫০টি আসন বৃদ্ধি পেয়েছে। এতে বর্তমানে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১৫টিতে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.আইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জবির মোট তিনটি ইউনিটে বিগত শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ২ হাজার ৭৬৫টি। এবার ৫০টি বৃদ্ধি পেয়ে আসন সংখ্যা হয়েছে ২ হাজার ৮১৫টি। এর মধ্যে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বৃদ্ধি পেয়েছে ১০টি, ফার্মেসি বিভাগে ১০টি, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগে ৫টি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বিভাগে ১০টি এবং চারুকলা অনুষদে ২০টি আসন বাড়ছে। মোট হিসাবে ৫৫টি আসন বাড়লেও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। ফলে মোট আসন সংখ্যা বেড়েছে ৫০টি।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদে মোট আসন ৮৬০টি; কলা, সামাজিক এবং দুটি ইনস্টিটিউটে ১ হাজার ২৭০টি; বাণিজ্য অনুষদে ৫২০টি এবং বিশেষায়িত ৬টি বিভাগে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি নতুন তিনটি বিভাগ নিয়ে জবিতে যাত্রা শুরু করেছে চারুকলা অনুষদ। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য নামে তিনটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।