জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির নতুন প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। জকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারির দায়িত্বে থাকবেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ, আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারির পদে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাসুদ রানা।
২১ সদস্যের এ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল , ক্রীড়া সম্পাদক জরজিস আলম, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সোহাগ আহমেদ মনোনীত হয়েছেন।
এ ছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল ফারুক। ইনআম আহসান জবি সংবাদদাতা





