Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

'জওয়ান'র সঙ্গে মিলে গেল 'পুষ্পা-২'র নতুন পোস্টার

admin • 08 Aug 2023, 05:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
'জওয়ান'র সঙ্গে মিলে গেল 'পুষ্পা-২'র নতুন পোস্টার

চলচ্চিত্র দুটা; তফাতটা মাত্র একটা দিনের। তাতেই মিলে গেল দুই সিনেমার পোস্টার। সোমবার (৭ আগস্ট) ‘জওয়ান’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ খান। আজ মঙ্গলবার এলো ‘পুষ্পা ২: দ্য রুল’র পোস্টার।

যেখানে সিগনেচার লুকে হাজির হয়েছেন ছবির দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র ফাহাধ ফাসিল। এতেই অবাক সবাই। কারণ দুই পোস্টারের দুই চরিত্রই ন্যাড়া মাথায়। আর দু’জনের চোখেই চশমা।

অন্যদিকে এর আগে এসেছিল ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ। যেখানে প্রথম দেখা যায় শাহরুখের ন্যাড়া মাথা। যার নতুন সংস্করণ এলো সোমবার। এটি শেয়ার করে শাহরুখ লেখেন, 'আমি ভালো না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো?'

এর ২৪ ঘণ্টা পরই আসে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর নতুন পোস্টার। যাতে এসপি ভাওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে হাজির হন ফাহাধ।

দুই পোস্টারের মধ্যে গোপন মিলও আছে। শাহরুখ খানের ‘জওয়ান’ এবং ফাহাধ ফাসিলের ‘পুষ্পা ২: দ্য রুল’ লুকের নেপথ্যে একজন মানুষই রয়েছেন। তিনি হলেন ফিল্ম এডিটর লিভিংস্টন অ্যান্টনি রুবেন। অ্যাটলি, সুকুমারের মতো দাক্ষিণের পরিচালকরা নিজেদের সিনেমার ক্ষেত্রে তার ওপরই ভরসা রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।