Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ছোট ভাইকে পিটিয়ে মেরে ফেললেন বড় ভাই

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ছোট ভাইকে পিটিয়ে মেরে ফেললেন বড় ভাই

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ছালেম মুন্সিকে (৫৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই নসু মুন্সির (৬০) বিরুদ্ধে।

 

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছালেম মুন্সি ওই গ্রামের আমির মুন্সির ছেলে।

 

নিহতের স্ত্রী জয়তুন বেগম অভিযোগ করে বলেন, আমার ভাসুরের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে শুক্রবার বিকেলে আমাদের বসতঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য ভাসুর নসু মুন্সি ও ভাসুরের ছেলে আব্বাস মুন্সি (৩৮), আক্তার (৩৬), আকবার মুন্সি (২২), হাসনাইনসহ (২০) আরও তিনজন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন। পরে আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর অভিযুক্ত নসু মুন্সি পরিবারের সকলকে নিয়ে পালিয়ে যান।

 

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, নিহত ছালেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।