Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

ছোট ছোট মিছিলে পূর্ণ হচ্ছে সমাবেশস্থল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ছোট ছোট মিছিলে পূর্ণ হচ্ছে সমাবেশস্থল

শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে কুমিল্লা টাউন হলের গণসমাবেশ মঞ্চ। এদিন বিকেলে জনসমাগম বেড়ে যাওয়ায় মঞ্চ তৈরিতে বেগ পেতে হয় আয়োজকদের।

তাই সন্ধ্যায় কাজ বন্ধ রাখার পর শেষ রাতে সম্পন্ন হয় মঞ্চ তৈরির কাজ। শনিবার (২৬ নভেম্বর)) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থানে প্রবেশ করছে বিএনপির নেতাকর্মীরা। ঢোল-তবলার আওয়াজ ও মিছিলে মুখর হয়ে উঠছে টাউন হল প্রাঙ্গণ।

 

চাঁদপুরের শাহরাস্তি থেকে আসা ছাত্রদল নেতা আবদুল আজিজ বলেন, শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এসেছে। রাত কাটিয়েছি এখানেই।

   

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবদল নেতা আবুল বাশার বলেন, ধর্মঘটের শঙ্কায় দু’দিন আগে কুমিল্লায় এসে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেই। আমাদের উদ্দেশ্য যেকোনো মূল্যে সমাবেশ সফল করা।

   

টাউন হলের সমাবেশকে সামনে রেখে পুরো কুমিল্লাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শনিবার কান্দিরপাড় পূবালী চত্বর, মডার্ন হাইস্কুল, ধর্মপুর রেলগেট, শাসনগাছা রেলগেট, টমছমব্রিজ, চকবাজারসহ নগরীর সব প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।