Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে শাহবুদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

 

মঙ্গলবার (৩০মে) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল চিতাখোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

 

চেয়ারম্যান ইমরুল কায়েস জানান, দিনমজুর শাহাবুদ্দিনের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলছিল। এর জের ধরে ছেলেকে নিয়ে তিনি গত ৩ মাস আগে বাবার বাড়ি চলে যান। তাদের সংসারে আরও তিন সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সামাজিক বৈঠক হলেও শাহাবুদ্দিনের স্ত্রী ফেরত আসেননি। এসব বিষয় নিয়ে শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলতে আসে তার ছেলে। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলে তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

 

পরে শাহাবুদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।