Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছেলেকে পাইলট বানাতে ৩০ বছর গৃহকর্মীর কাজ করেছেন মা

admin • 23 Oct 2023, 11:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছেলেকে পাইলট বানাতে ৩০ বছর গৃহকর্মীর কাজ করেছেন মা

বলা হয়, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের স্নেহ। সন্তানের ভালোর জন্য যেন সব করতে পারেন তিনি। সম্প্রতি সন্তানের জন্য মায়ের ভালোবাসার এক অসাধারণ গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

   

রেডিট ডট কমের প্রতিবেদনে জানা যায়, ছেলের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে টানা তিন দশক গৃহকর্মীর কাজ করেছেন এক মা। ইথিওপিয়ার নাগরিক ওই মা দীর্ঘ ৩০ বছর লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করেছেন। যে জন্য এতো পরিশ্রম, তা সফল হয়েছে তাঁর। ছেলে এখন প্রশিক্ষিত উড়োজাহাজ চালক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছেলেকে পাইলটের পোশাকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন মা।

 

ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজে প্রবেশ করছেন মা। তাঁর টিকিট পরীক্ষা করেন এক ক্রু। এরপর আচমকাই একটি ছোট কেবিনের পর্দা সরে যায়। অবাক হয়ে যান মা। দেখেন ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ছেলে। পরনে পাইলটের পোশাক। ছেলেকে দেখে আনন্দে মা কান্নায় ভেঙে পড়েন। ছেলে এসে জড়িয়ে ধরেন মাকে। মা আদর করেন ছেলেকে।

 

এই আবেগঘন দৃশ্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সূত্রে জানা যায়, ছেলের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে, উপযুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য গত তিরিশ বছর ধরে লেবাননে গৃহকর্মীর কাজ করছেন ওই মা। এতো পরিশ্রমের উত্তম প্রতিদান পাওয়ার খুশিতে পাইলট ছেলেকে দেখে কেঁদে ফেলেন তিনি।

মা-ছেলের ছবি ও ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘এই মায়ের জন্য প্রথম শ্রেণিতে বসার ব্যবস্থা থাকা উচিত’। অপর একজন লিখেছেন, ‘অপূর্ব দৃশ্য। ওই হাসিই সব কথা বলে’। মা-বাবাকে যোগ্য সম্মান দেওয়া সন্তানের কর্তব্য বলেও মন্তব্য করেন অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।