Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ ময়মনসিংহ

ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ৪ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

• • পঠিত 45 বার
শেয়ার করুন:
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ৪ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

 

 

গত ১৭ সেপ্টেম্বর উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামে পানি ও কুড়াল চাওয়ার বাহানায় ঘরে ঢুকে ৫ যুবক এই নৃশংস অপরাধ সংগঠিত করে। অপরাধীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করে।

 

 

 এই ঘটনা জানাজানি হলে ২২ সেপ্টেম্বর সকালে স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং প্রধান আসামিসহ অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

 

 

ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন, যার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে রাজিব নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।