Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জাতীয় সারা দেশ

ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদককে ছেড়ে দিল পুলিশ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদককে ছেড়ে দিল পুলিশ
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে রাস্তায় টায়ার পোড়ানোর অভিযোগে আটক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলসহ চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।   অর্ধদিবস হরতালের আগের রাতে তাদের আটক করে পল্টন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার কিছুক্ষণ আগে তাদের ছেড়ে দেয়া হয়।   ছাড়া পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন দীপক শীল। তিনি বলেন, ‘ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহর জিম্মায় দুপুর দেড়টার কিছু আগে আমাদেরকে ছেড়ে দিয়েছে।’   রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বুধবার রাত পৌনে ১১টার দিকে দীপক শীলসহ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলার সভাপতি এম আর লিটন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ সুজন ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলকে আটক করেছিল পুলিশ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।