Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জেলার খবর

ছাত্র আন্দোলনের নেতার কাছে ‘জিলাপি’খেতে চাওয়া সেই ওসি ক্লোজড

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ছাত্র আন্দোলনের নেতার কাছে ‘জিলাপি’খেতে চাওয়া সেই ওসি ক্লোজড

টেন্ডারের মাধ্যমে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইনসে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে জানানো হয়, ওসি মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

এর আগে সোমবার (১৫ এপ্রিল) ‘টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি’ শিরোনামে  বিভিন্ন গণমাধ্যমে  প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। ওই থানায় নতুন ওসি দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।