Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় চবিতে মিষ্টি বিতরণ

admin • 24 Oct 2024, 07:16 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় চবিতে মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে স্লোগান দিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

 

সেখান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী হল মোড়, শহিদ মিনার, প্রীতিলতা হল, দক্ষিণ ক্যাম্পাস হয়ে ফের জিরো পয়েন্ট এসে জড়ো হন তারা।

 

এরপর মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, মিষ্টি অনেক আনা হয়েছিলো, তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার সংকুলান হয়নি।

 

মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, চবি সমন্বয়ক মোহাম্মদ আলীসহ অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।