ছাত্রলীগকে নিষিদ্ধের খবরে নাটোরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে নাটোর স্টেশন বাজার থেকে আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুলসহ ছাত্র দল, যুব দল ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।





