Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমারখালী কলেজ ছাত্রদলের আয়োজনে কুমারখালী সরকারী কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

 

অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

মত বিনিময় সভা শেষে শিক্ষার্থীদের একটি ফুটবল এবং একটি ব্যাট উপহার দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।