Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

ছবি তোলা নিষিদ্ধসহ মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ছবি তোলা নিষিদ্ধসহ মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা

মুসলিমদের দ্বিতীয় পবিত্র নগরী মদিনায় মহানবীর (সা.) রওজা জিয়ারতের বিষয়ে নতুন আচরণবিধি ঠিক করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি মদিনায় কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না- এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবীজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না।

এছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছে। সেই সপ্তাহে রাসুলের (সা.) রওজা শরিফ জিয়ারত করেন ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।