Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

ফরিদপুরের ভাঙ্গায় ছবি তোলাকে কেন্দ্র করে ছয় গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩৫ জন।

 

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী, নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৯টার দিকে এ সংঘর্ষ শেষ হয়।

 

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার সময় এলাকার কিছু যুবক ছুলনা বাজারে ছবি তুলছিল। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও নাওরা এলাকার পাঁচ গ্রামের বাবু, রিফেলসহ কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ ঘটনার জের ধরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে।

 

আহতদের মধ্যে আছাদ (২২) ও আজিজুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর এবং হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।