Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চেঙ্গী নদী থেকে রাজমিস্ত্রী'র মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

admin • 18 Mar 2023, 10:32 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চেঙ্গী নদী থেকে রাজমিস্ত্রী'র মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ যুবকের মৃত্যু নিয়ে  রহস্য দেখা দিয়েছে।  শুক্রবার( ১৭মার্চ)  বিকেলে জেলা সদরের গঞ্জপাড়া এলাকার নদী থেকে নিহত মো: নুরুল আমিন(২৪) এর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত নুরুল আমিন জেলা সদরের ভাইবোন ছড়া পূর্ব মুসলিমপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

 

স্থানীয়রা জানান, নুরুল আমিন খাগড়াছড়ি শহরে মামার সাথে রাজমিস্ত্রীর কাজ করত। দুপুরে চেঙ্গী নদীতে গোসল করতে নেমে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।  তবে নদীতে পানি কম থাকায় মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছি। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।